× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দাঁড়িপাল্লা ক্ষমতায় গেলে চা শ্রমিকদের মজুরি বাড়বে : আমিনুল ইসলাম

রেদওয়ান আহমদ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় ঐক্য সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম বলেছেন, দীর্ঘদিন ধরে এ দেশের মানুষ ভোটাধিকার ও মৌলিক স্বাধীনতা থেকে বঞ্চিত। তবে এখন জাতির সামনে সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে এবং আগামী দিনে নির্যাতিত মানুষের পক্ষের শক্তিকেই জাতীয় সংসদে দেখতে চায় জনগণ। শুক্রবার সন্ধ্যায় বড়লেখা উপজেলার দক্ষিণভাগ বাজারে ১১ দলীয় জোটের আয়োজনে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


চা শ্রমিকদের জীবনমান প্রসঙ্গে তিনি বলেন, দৈনিক ১৮৪ টাকা মজুরিতে বর্তমান বাজারে শ্রমিকদের পক্ষে পরিবার চালানো সম্ভব নয়। পানির সংকট, বাসস্থানের অভাব ও ন্যায্য মজুরি না পাওয়াসহ দীর্ঘদিনের বৈষম্য দূর করতে দাঁড়িপাল্লা ক্ষমতায় গেলে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা হবে।তিনি আরও বলেন, সংসদ সদস্য নির্বাচিত হলে বড়লেখা ও জুড়ীর প্রতিটি জনপদে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করবেন।


দক্ষিণভাগ (দঃ) ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় জেলা ও উপজেলা জামায়াত নেতৃবৃন্দ, ছাত্রশিবির নেতারা, এনসিপি, খেলাফত মজলিস জনপ্রতিনিধি, চা শ্রমিক প্রতিনিধি ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা আসন্ন নির্বাচনে জোট মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.