কুমিল্লার হোমনা উপজেলার আছাদপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার গুনগতমান উন্নয়নে অভিভাবকদের সঙ্গে বিশিষ্টজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার ৩১ শে জানুয়ারি সকাল সাড়ে দশটার দিকে বিশিষ্টজনদের উদ্যোগে পাথালিয়া কান্দি সরকার বাড়ি সংলগ্নে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিসহ নানা বিষয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন চিফ ইঞ্জিনিয়ার জাফরউল্লাহ সরকার, চিফ ইঞ্জিনিয়ার মোমেন সরকার, অধ্যাপক আব্দুল গনি, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, ব্যাংকার মাসুদ রানা, সাবেক ব্যাংকার আকবর হোসেন সরকার, বিশিষ্ট সমাজ সেবক হাবিবুর রহমান হাবিব, সহকারী শিক্ষিকা সাবিকুন্নাহার। আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ পারভিন, বিশিষ্ট ব্যবসায়ী আরাফাত হোসেন সরকার, বিশিষ্ট সমাজ সেবক তাজিরুল ইসলাম সরকার, সার্ভেয়ার আব্দুল আলিম, কামরুজ্জামান সহ অভিভাবক, শিক্ষক ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আপনার সন্তানকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক সকলের চেষ্টা করতে হবে। আজকে এখানে সকল অভিভাবক সদস্য রয়েছেন আপনাদেরও খেয়াল রাখতে হবে শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি। শিক্ষার্থীর পড়ালেখায় মনোযোগী করার জন্য মোবাইল ব্যবহারে দিকে অভিভাবকদের নজর রাখতে হবে।
এ ছাড়া মাত্রা নার্সারির প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান হাবিবের প্রচেষ্টায় দরিদ্র পরিবারের শিক্ষার্থীদেরকে স্কুল ড্রেস ও সামনে উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদেরকে ৫ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।