× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে সাহসিকতার সঙ্গে দায়িত্বে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)

উবাসিং মারমা রুমা প্রতিনিধি

৩১ জানুয়ারি ২০২৬, ১৬:২৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় দায়িত্বপ্রাপ্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৯ বিজিবি ব্যাটালিয়নের অধীন ৭টি প্লাটুন পুরোদমে প্রস্তুতি গ্রহণ করেছে। পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে নির্বাচনকালীন সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


শনিবার (৩১ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) হলরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন।


প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই ৯ বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে।” তিনি আরও জানান, দুর্গম পাহাড়ি এলাকা হওয়া সত্ত্বেও রুমা ও রোয়াংছড়িতে নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে আজ থেকেই বিজিবির বিভিন্ন চেকপোস্টে জীপ, বাস ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে যাত্রী তল্লাশি জোরদার করা হয়েছে। এতে করে যে কোনো ধরনের নাশকতা ও আইনবিরোধী কার্যক্রম প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।


প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন মেজর তিমিন রঞ্জন মহান্ত এ এম সি, সহকারী পরিচালক সুরোজ কুমার সাহা, সুবেদার মেজর মোজাফর আলমসহ রুমা ও রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।


এদিকে স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরেই ৯ বিজিবি সাহসিকতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। আসন্ন নির্বাচন ও গণভোট ঘিরে তাদের তৎপরতা সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আস্থার সৃষ্টি করেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.