× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আমরা দলীয় কোনো শাসন এ দেশে দেখতে চাচ্ছি না : এটিএম আজহারুল ইসলাম

বদরগঞ্জ রংপুর প্রতিনিধি

৩১ জানুয়ারি ২০২৬, ১৪:৫৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

রংপুর-২ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের পক্ষে একটি নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি ) দুপুর ১২ টায় বদরগঞ্জ মডেল হাই স্কুলের মাঠে এ সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামী।সমাবেশে বক্তব্য রাখেন ১১ দলীয় জোটের প্রার্থী এটিএম আজহারুল ইসলাম।


তিনি বলেন, বাংলাদেশের মানুষ সাড়ে ১৫ বছর আলেম, ওলামা, সাধারণ মানুষ নির্যাতনের শিকার হয়েছেন।এক কথায় সারা দেশবাসী মজলুম ছিলেন। আর আমরাও মজলুম ছিলাম। এখনো যারা মজলুম, আমরা আশা করছি, তাদের পক্ষেই বাংলাদেশ থাকবে ইনশা আল্লাহ। আমরা দলীয় কোনো শাসন এ দেশে দেখতে চাচ্ছি না। আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাচ্ছি না, আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাচ্ছি।


তিনি আরো বলেন, আমরা দেশে কোন সন্ত্রাসী, চাঁদাবাজি দখলবাজি করতে দেব না, আর ভয় পাওয়ার কিছু নেই। আমরা এমন একটি সমাজ গড়তে চাচ্ছি, যেখানে প্রতিটি নাগরিক তার জীবন, সম্পদ এবং ইজ্জতের নিরাপত্তা ভোগ করবে, ইনশাআল্লাহ।


এ সময় উপস্থিত ছিলেন, বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী কামরুজ্জামান, নায়েবে আমির শাহ মো. রুস্তম আলী এবং সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলামসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.