× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সেনাবাহিনীতে চাকুরীর প্রলোভনে ২৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

৩১ জানুয়ারি ২০২৬, ১২:৫০ পিএম

রামপালের কুমলাই গ্রামের শেখ জাহিদের বিরুদ্ধ সেনাবাহিনীতে চাকুরীর প্রলোভন দেখিয়ে সাড়ে ২৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে উপজেলার কাশিপুর গ্রামের মো. শহিদুল ইসলাম রামপাল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার কাশিপুর গ্রামের মৃত শেখ সুলতানের ছেলে প্রতারক শেখ জাহিদ দীর্ঘদিন ধরে তার আশপাশের এলাকার তরুন যুককদের সেনাবাহিনীতে চাকুরী দেয়ার কথা বলে। এলাকার বিভিন্ন যুবকদের অভিভাবকদের ডুপ্লিকেট কাগজপত্র দেখিয়ে বলে আমাকে টাকা দিলে আমি আপনাদের ছেলেদের চাকুরী দিবো। চাকুরী দিতে না পারলে টাকা পয়সা ফেরৎ দিবো। বেকার যুবকদের পিতা-মাতা প্রতারক জাহিদের পাতানো ফাদে পা দিয়ে জমিজমা বিক্রি করে সর্বশান্ত হয়ে জাহিদকে মোটা অংকের টাকা দেয়। এভাবে কুমলাই গ্রামের মো. শহিদুল ইসলাম ছেলের চাকুরীর জন্য দেন ৪ লক্ষ ৫০ হাজার টাকা, কাশিপুর গ্রামের হাফেজ মো. আলমগীরের শ্যালকের চাকুরীর জন্য দেন ৯ লক্ষ টাকা, দূর্গাপুর গ্রামের শেখ আবু হাসান ছেলের চাকুরীর জন্য দেন ৭ লক্ষ টাকা, শোলাকুড়া গ্রামের গাজী আনোয়ারুল কবির তার ছেলের জন্য দেন ৪ লক্ষ টাকা। এমন করে আশপাশের বহু গ্রামের সহজসরল মানুষদের প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় ওই প্রতারক জাহিদ। অভিযোগে আরো উল্লেখ করা হয়, জাহিদ কম্পিউটার দিয়ে জাল কাগজপত্র তৈরি করে সেগুলো অভিভাবকদের হাতে তুলে দেয় ওই প্রতারক। তার প্রতারণার শিকার হয়ে টাকাপয়সা ফেরৎ পেতে বিভিন্ন সময় শালিস বৈঠক ডাকেন ভুক্তভোগীরা। কিন্তু প্রতারক জাহিদ শালিশে হাজির হয় না। নিরুপায় হয়ে ভুক্তভোগীরা গত বুধবার রাতে রামপাল থানায় অভিযোগ দেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত শেখ জাহিদকে খুঁজেও তাকে পাওয়া যায়নি। যে কারণে তার কোন বক্তব্য বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে রামপাল থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুনের ফোন চেষ্টা কার হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.