× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভোটের জন্য মন্দিরে গীতা পাঠ করতে পারে জামায়েত: রফিকুল ইসলাম

ঝালকাঠি প্রতিনিধিঃ

৩১ জানুয়ারি ২০২৬, ১২:৩৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

ভোটের জন্য ওরা মন্দিরে  গীতা পাঠ করতে পারে জামায়েত, জামায়েত ইসলামী নামটি হয়েছে পাকিস্তান থেকে, পাকিস্তানিদের বাংলাদেশে কোন যায়গা নেই বলে মন্তব্য করেন ঝালকাঠি -১ রাজাপুর কাঠালিয়া আসনের বিএনপির দলীয় প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল ।

৩০ জানুয়ারি শুক্রবার সকাল ১০ টায় শৌলৈজালিয়া ইউনিয়নের দোগনা বলতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় প্রধাণ অতিথি হিসেবে তার দেয়া বক্তব্যে জামায়েত ইসলামকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন।  

কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. জালালুর রহমান আকনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারন সম্পাদক জেড আই কামাল, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সোহাগ, মো. আরিফুর রহমান সোহেল, কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. আখতার হোসেন নিজাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালমান খান বিপ্লব, মো. খাইরুল আলম খোকন, মো. শহীদুল ইসলাম, মো. ফজলুল রহমান ফুল, বাবু অমূল্য রঞ্জন বেপারিসহ দলীয় নেতা কমিরা বক্তব্য রাখেন। ৫নং শৌলজালিয়া ইউনিয়ন বিএনপি এ জনসভার আয়োজন করেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.