× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

বিপুল মিয়া,ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

২৭ জানুয়ারি ২০২৬, ১২:২২ পিএম । আপডেটঃ ২৭ জানুয়ারি ২০২৬, ১২:২৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেল -অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনায় আহত প্রধান শিক্ষক ১১ দিন হাসপাতালের  মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। 

সোমবার (২৬ জানুয়ারী) সকাল সাড়ে ৯ টার দিকে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে স্বজনরা নিশ্চিত করেছেন।

নিহত প্রধান শিক্ষকের নাম মো: আব্দুল লতিফ সরকার। তিনি ফুলবাড়ী উপজেলার পশ্চিম নগরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ভাঙ্গামোড় ইউনিয়নের পশ্চিম নগরাজপুর গ্রামের মৃত পল্লী চিকিৎসক তবারক আলীর ছেলে। তার মৃত্যুতে পরিবার, আত্মীয় স্বজন ও শিক্ষক সহকর্মী এবং শিক্ষার্থীদের মাঝে এক শোকের ছায়া নেমে এসেছে।


এর আগে গত ১৫ জানুয়ারী সকালে নিজ প্রতিষ্ঠান থেকে প্রধান শিক্ষক আব্দুল লতিফ সরকার উপজেলায় একটি মাসিক সমন্বয় সভায় অংশ গ্রহণ করার জন্য মোটরসাইকেল যোগে রহনা দেন। ফুলবাড়ী আসার আগে খড়িবাড়ী এলাকায় এসে মোটরসাইকেল ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মারাত্মক আহত হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ঢাকায় ডাক্তার দেখানোর পর রংপুর প্রাইম মেডিকেল কলেজ থেকে ভর্তি করা হয়েছে। 


ফুলবাড়ী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লিপিকা রাণী রায় প্রধান শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.