ছবি: সংবাদ সারাবেলা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে প্রচার-প্রচারণার শুরুতেই মাঠে নেমেছেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা এস সরফুদ্দিন আহমেদ সান্টু। প্রচারের প্রথম দিন ২২ জানুয়ারি উজিরপুরের সাতলাসহ উপজেলার একাধিক এলাকায় তিনি গণসংযোগ ও পথসভা করে ভোটারদের কাছে ধানের শীষে ভোট চেয়ে দোয়া প্রার্থনা করেন।
বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে দিনভর গণসংযোগে ছিল উল্লেখযোগ্য উপস্থিতি। স্থানীয়ভাবে দলীয় সূত্রগুলো বলছে, উজিরপুর-বানারীপাড়ায় নির্বাচনী হাওয়া তৈরি করতে প্রথম দিন থেকেই ব্যাপক কর্মসূচি নিয়ে মাঠে নামে বিএনপি। বিভিন্ন জায়গায় পথসভা ও উঠান বৈঠকে দলীয় কর্মীরা “ভোট দিবে কিসে, ধানের শীষে”-স্লোগানে মুখর করে তোলে এলাকা।
২২ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৩টায় সাতলা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় উঠান বৈঠক ও পথসভা। সাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি মোঃ আতিকুল ইসলাম নান্নু বালীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির মনোনীত প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু।
সভায় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি মোঃ সরোয়ার হোসেন মৃধা, মোঃ আনোয়ার হোসেন মল্লিক, উজিরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি (প্রবাসী) মোঃ সাখাওয়াত হোসেন, ওটরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন, গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিন হাওলাদার, উপজেলা মহিলা দলের সভানেত্রী ইয়াসমিন আক্তার পারুল, সাধারণ সম্পাদিকা শিরিন আক্তার, সাতলা ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হালিম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন হাওলাদার, যুগ্ম-সম্পাদক মোঃ সান্টু বালী, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সদস্য মোঃ রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি আ.ফ.ম সামছুদ্দোহা আজাদ, সাধারণ সম্পাদক মোঃ মনির মল্লিক, যুগ্ম-আহবায়ক এডভোকেট মোঃ ফজলুল হক, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাহাবুবুর রহমান গোমস্তা, সদস্য সচিব মোঃ কাইউম খান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জিয়া আমিন রাড়ী, সাবেক সভাপতি মোঃ সোলায়মান হোসেন, কৃষক দলের সদস্য সচিব মোঃ সপন মল্লিকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
গণতন্ত্র পূনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ১২ ফেব্রুয়ারি ভোটের আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, আগামী নির্বাচনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে এবং জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শ ধারণ করে তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।
তিনি আরও বলেন, গণসংযোগে জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। প্রশাসনের তৎপরতাও তিনি “সন্তোষজনক” বলে মন্তব্য করেন।
বিভিন্ন স্থানে উপস্থিত একাধিক ভোটার ও সমর্থকরা জানান, তারা আশা করছেন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। পাশাপাশি তারা বিএনপির বিজয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। দলীয় কর্মী-সমর্থকদের মতে, উজিরপুর-বানারীপাড়ায় “জনজরিপ ও জনসমর্থনে এগিয়ে” থাকা বিএনপির এই ‘হ্যাভিওয়েট’ প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু বিপুল ভোটে বিজয়ী হবেন-এমন প্রত্যাশা মাঠপর্যায়ে শোনা যাচ্ছে।
এদিকে স্থানীয় রাজনীতিতে “মুক্তিযোদ্ধা পরিচয়” অনেক সময় শুধু ব্যক্তিগত সম্মান নয়-এটা একটি নৈতিক অবস্থানও নির্দেশ করে। নির্বাচনী মাঠে যখন আস্থা, সাহস, এবং ‘জনতার পাশে থাকার’ বার্তা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তখন একজন বীর মুক্তিযোদ্ধা, দানবীর, পরপোকারী, ত্যাগী প্রার্থীর উপস্থিতি ভোটারদের কাছে আলাদা আবেদন তৈরি করতে পারে। বিএনপিও সেই আবেগ-ঐতিহ্যকে সামনে রেখেই ‘মাঠে থাকা’ রাজনীতির ভাষায় জনসংযোগ জোরদার করেছে।
বরিশাল-২ আসন (উজিরপুর-বানারীপাড়া) বরিশালের রাজনীতিতে পরিচিত একটি গ্রামীণ জনপদের আসন-যেখানে মানুষের দৈনন্দিন আলোচনায় থাকে যোগাযোগব্যবস্থা, কৃষি অর্থনীতি, বাজারদর, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবার বাস্তবতা, নদী-খাল, জলাবদ্ধতা, কর্মসংস্থান এবং তরুণদের ভবিষ্যৎ। গণসংযোগের দিনগুলোতে প্রার্থীদের কাছে ভোটাররা শুধু স্লোগান নয়-স্থানীয় জীবনের ছোট-বড় সমস্যারও জবাব চান। সাতলার উঠান বৈঠকে সান্টুর উপস্থিতি তাই কেবল আনুষ্ঠানিক কর্মসূচি নয়; অনেকের চোখে এটি আগামী দিনের রাজনৈতিক হিসাব-নিকাশের প্রথম বড় সংকেত।
এই ধরনের উঠান বৈঠক ও পথসভা বরিশালের রাজনীতিতে বড় মঞ্চের বক্তৃতার চেয়ে মানুষের কাছে গিয়ে কথা বলা, নেতাকর্মীদের সংগঠিত উপস্থিতি দেখানো এবং ভোটারদের সঙ্গে সরাসরি হাত মেলানো, দোয়া চাওয়া-এগুলোই মাঠের প্রচারণার শক্তি।
২২ জানুয়ারির প্রচার-প্রচারণা সেই মাঠ-বাস্তবতাই ইঙ্গিত করে-বিএনপি প্রচারের প্রথম দিন থেকেই ‘পাড়া-মহল্লা’ পর্যায়ে সক্রিয় হয়ে নিজেদের সাংগঠনিক শক্তি তুলে ধরতে চেয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
