× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লোহাগড়ায় ৪ দলীয় চৌধুরী কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি :

২৫ ডিসেম্বর ২০২৫, ১৯:৫২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

নড়াইলের লোহাগড়ায় চার দলীয় চৌধুরী কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় লোহাগড়া শহরের ঐতিহ্যবাহী মোল্যার মাঠে লক্মীপাশা যুব সমাজের আয়োজনে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের শিক্ষক মুরাদ-উদ-দৌল্লা।

এ সময় টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক চৌধুরী আনিসুল ইসলাম সনি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাহাবুব রহমান,  ইকরামুল হক মিন্টুসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে দেশাত্মবোধক গানের সাথে নৃত্য পরিবেশন করেন রত্নদীপা মুখার্জি ও রুপদীপা মুখার্জি। 

পরে অতিথিবৃন্দ আনুষ্ঠানিক ভাবে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় ঝিনাইদহ জেলার বাকরী সেঞ্চুরী ফুটবল একাডেমি বনাম লোহাগড়ার জয়পুর লাল-সবুজ ফুটবল একাদশ মুখোমুখি হয়। ফুটবল টুর্নামেন্টের অপর দুটি দল হল, লোহাগড়ার খলিশাখালী স্পোর্টিং ক্লাব ও নড়াইলের

এগিয়ে চলো ফুটবল একাদশ  আগামী ২৭ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.