× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চন্দনাইশে বরকল ইসলাম প্রচার সংস্থার ইসলামী সম্মেলন অনুষ্ঠিত

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

১৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৪নং বরকল ইসলাম প্রচার সংস্থা ও ইসলামী ছাত্র শিশু-কিশোর কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ১০তম ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  ১৫ ডিসেম্বর (সোমবার) বাদে যোহর হতে  কানাইমাদারী নিদাগেরপাড়া ঈদগাহ ময়দানে এ সম্মেলনের আয়োজন করা হয়। 

কানাইমাদারী জায়নুল উলুম মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলমগীর।  প্রধান বক্তা ছিলেন নন্দিত মুফাসসিরে কুরআন, খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা)।

বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী ফতেহপুর মাদ্রাসার পরিচালক মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, মাওলানা সিরাজুল হক, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা নাছির উদ্দীন। বিশেষ বক্তা ছিলেন মাওলানা হোসাইন আল মাহমুদ, মাওলানা আনিসুর রহমানসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.