× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কালকিনিতে মহান বিজয় দিবস উপলক্ষে দোয়া-মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি:

১৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

মাদারীপুরের কালকিনিতে মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে উপজেলা ও পৌরসভা বিএনপি, উপজেলা প্রশাসন, যুবদল, ছাত্রদল এবং বাংলাদেশ ইসলামী আন্দোলন কালকিনি শাখার আয়োজনে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এছাড়া শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফউল আরেফিন, মাদারীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার, বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আজিজুল হাকিম এবং জামায়াতে ইসলামীর প্রার্থী রফিকুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি, উপজেলা বিএনপি নেতা মিজানুর রহমান, পৌরসভা বিএনপির সহ-সভাপতি জব্বার হাওলাদার, উপজেলা যুবদল নেতা শামীম মোল্লা ও মামুন শিকদার, ইসলামী আন্দোলনের নেতা ওসমান সরদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম এবং সদস্য সচিব সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়া-মোনাজাতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.