× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লংগদু সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র ও বিনামূল্যে ওষুধ বিতরণ

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি)

১১ ডিসেম্বর ২০২৫, ১৪:০১ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

রাঙামাটির জেলার লংগদু জোনের আওতাধীন শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন।  বুধবার (১০ ডিসেম্বর) মারিশ্যার কচুছড়ি, শীলাছড়ি এবং মিলনপুর এলাকায় প্রায় তিন শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র, বিনামূল্যে ওষুধ এবং চিকিৎসাসেবা প্রদান করা হয়।

লংগদু জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ এসপিপি, পিএসসি উপস্থিত থেকে শীতবস্ত্র ও চিকিৎসাসামগ্রী স্বশরীরে বিতরণ করেন।

জোন অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয়রা সেনাবাহিনীর এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় ও মানবিক বলে অভিহিত করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.