× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীতাকুণ্ডে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :

১১ ডিসেম্বর ২০২৫, ১৩:৫২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সীতাকুণ্ডে র‌্যালি ও পথসভা করেছে সাউথ এশিয়ান ক্রাইম ওয়াচ সোসাইটি। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় সীতাকুণ্ড পৌরসভা চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে সীতাকুণ্ড মডেল থানার সামনে প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়।

সংগঠনের সভাপতি মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন —

উপদেষ্টা খায়রুল ইসলাম, উপদেষ্টা ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সহ-সভাপতি সহিদুল ইসলাম, নাদেরুজ্জামান ও দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. ইফতেখার উদ্দীন এবং কোষাধ্যক্ষ একে এম জহির রায়হান।

র‌্যালিতে অংশ নেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাংবাদিক নাসির উদ্দিন অনিক, তালুকদার নির্দেশ বড়ুয়া, ইকবাল হোসেন রুবেল, সাইফুল ইসলাম রুবেল, অ্যাড. খুরশেদ আলম, সংগঠনের দফতর সম্পাদক মো. বাদশা মিয়া, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মনজুরা বেগমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বক্তারা বলেন, মানুষ নানাভাবে মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে— কখনও থানায়, আদালতে, সরকারি দফতরে কিংবা প্রভাবশালীদের হাতে।

এ অবস্থা থেকে উত্তরণে সমাজের সকল স্তরে সততা, দুর্নীতি বর্জন এবং প্রত্যেক মানুষের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার ওপর তারা গুরুত্বারোপ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.