× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঝালকাঠিতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু

ঝালকাঠি প্রতিনিধিঃ

০২ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" শ্লোগানে তারুণ্যের উৎসব উপলক্ষে ঝালকাঠিতে শুরু হয়েছে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫। 

মঙ্গলবার ২ ডিসেম্বর সকাল ১০টায় ঝালকাঠি পৌর ষ্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আনুষ্ঠানিক ভাবে টুনার্মেন্টের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেনের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর, সিভিল সার্জন, ঝালকাঠি ।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত এ টুর্ণামেন্ট আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। ঝালকাঠি জেলার চারটি উপজেলার মোট ১২ টি কলেজের টিম এতে অংশ নিয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.