× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

২৯ নভেম্বর ২০২৫, ১৫:২০ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুন্ড এলাকায় ঢাকামুখী লেনে বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সড়ক পরিচ্ছন্ন কাজে নিয়োজিত এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম খুরশেদ (৪০); পিতা - ওমর আলী, থানা-সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্ধা। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো ঠ-১৫-২০৩১ নম্বরের পিকআপ ভ্যানটি অতিরিক্ত গতিতে চলার কারনে নিয়ন্ত্রণ হারিয়ে পরিচ্ছন্ন কর্মী খুরশেদকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

দুর্ঘটনার সংবাদ পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় এবং পিকআপসহ চালক মো. আতিকুল ইসলাম (৩১)-কে আটক করে থানায় নিয়ে যায়।

হাইওয়ে থানার ওসি আবদুল মোমিন বলেন, “নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনাস্থল থেকে গাড়ি ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.