× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

১৯ মাস বয়সী শিশুকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট।

২৪ নভেম্বর ২০২৫, ১৭:৫৩ পিএম

ছবি: সংগৃহীত।

রংপুরে ১৯ মাস বয়সী শিশুকে ধর্ষণের ঘটনায় মামলার প্রধান আসামি মো. রাব্বীকে (২০) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত রংপুরের তারাগঞ্জ কুর্শা পঞ্চায়েতপাড়ার জিয়াউর রহমানের ছেলে।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
এর আগে, রোববার দিবাগত রাত সোয়া ৩টায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের বসনিয়াপাড়ার একটি বাড়ি থেকে আসামিকে গ্রেপ্তার করে র্যাব। 

মামলার এজাহারের বরাত দিয়ে  র্যাবের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, গত ৩১ জুলাই বিকেলে ভুক্তভোগী ওই শিশু তারাগঞ্জ কুর্শা পঞ্চায়েত পাড়াস্থ নিজ বাড়ির বাইরে খেলাধুলা করছিল।

এসময় শিশুটিকে আসামি মো. রাব্বী চকলেটের প্রলোভন দেখিয়ে তার নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ফলে শিশুটির যৌনাঙ্গ রক্তাক্ত ও জখম হয়। এ সময় কান্নার শব্দ পেয়ে আশপাশের লোকজন শিশুটিকে উদ্ধার করে।

তিনি আরও বলেন, পরবর্তীতে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে তারাগঞ্জ থানায় মামলা দায়ের করলে র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.