× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

ডেস্ক রিপোর্ট।

২২ নভেম্বর ২০২৫, ২২:১৩ পিএম

ছবি: সংগৃহীত।

রাজধানীর মহাখালীতে যাত্রীবাহী একটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে মহাখালীর বটতলা এলাকার দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের সামনের সড়কে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান।

তিনি বলেন, ‘মহাখালী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সামনে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।’

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.