× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা কর্মসূচি

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)

১৯ নভেম্বর ২০২৫, ১৮:০৭ পিএম

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট, মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আওতায় শিক্ষা ও ক্রীড়া সামগ্রীসহ বিভিন্ন সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার বিকালে জোনের আওতাধীন নারায়নপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব সহায়তা বিতরণ করা হয়।

সহায়তার মধ্যে ছিল, নারায়নপাড়া তালকাতাল পাঠাগার ও নারায়নপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী ও স্কুলব্যাগ বিতরণ, আরবাড়ীপাড়া সর্বজনীন লক্ষ্মী মন্দিরের জন্য মাইক সেট প্রদান এবং দুইটি অসহায় পরিবারের ঘর মেরামতের জন্য ঢেউটিন সহায়তা।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহীম আদহাম বলেন, মাটিরাঙ্গা জোনের মানবিক সহায়তা কার্যক্রম স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। পাহাড়ি ও বাঙালি সকল জনগোষ্ঠীর জন্য এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.