× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেনীর হাজী ইসহাক সুফি ভূঁইয়া ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন

শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি:

১৯ নভেম্বর ২০২৫, ১৭:১০ পিএম

. ডা. তাওহীদ- সভাপতি, ইমন-সেক্রেটারি

ফেনী শহরের শান্তি কোম্পানি রোডস্থ হাজী ইসহাক সুফি ভূঁইয়া ফাউন্ডেশন ২০২৪ ইং সালের ২৫ অক্টোবর প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে কাজ করে যাচ্ছে।  ফাউন্ডেশনের চিকিৎসা সেবা কেন্দ্রে গত ১ বছরে প্রায় ৫০০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শের পাশাপাশি প্রায় ৩০০০ রোগীকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়। ফাউন্ডেশনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে  ডা: মো: তাওহীদুল ইসলামকে সভাপতি ও নাহিদুল ইসলাম ইমনকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

উক্ত কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া( লিটন),সহ-সভাপতি সোহাগ মজুমদার,সহ-সভাপতি ইমাম হোসেন ইস্পাহানি, যুগ্ম সাধারণ সম্পাদক  ওসামা বিন রাহুল,সাংগঠনিক সম্পাদক  আবু আবদুল্লাহ মো: নিয়াজী,কোষাধ্যক্ষ মো: ওহিদুল ইসলাম,সদস্য- ডা: শারমিন জহুর বিথী, ডা: মিজানুর রহমান, সালাউদ্দিন নোমানী,আবদুল আলিম রাফি, মো: মিনহাজুল ইসলাম সিয়াম,হাসান পাটোয়ারী।

উল্লেখ্য যে,  ফাউন্ডেশনের চিকিৎসা সেবা কেন্দ্রে প্রতি বুধবার,বৃহস্পতিবার ও শুক্রবার বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত মাত্র ৫০ টাকা টোকেন মূল্যে রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাকে

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.