× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নড়াইলের তুলারামপুর আ’লীগ নেতা টিপু সুলতান গ্রেফতার

নড়াইল প্রতিনিধি

০৫ নভেম্বর ২০২৫, ১৯:৩০ পিএম

ছবি: সংগৃহীত

নাশকতার মামলায় নড়াইল সদরের তুলারামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা টিপু সুলতানকে (৫৫) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বুধবার (৫ নভেম্বর) দুপুরে তুলারামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত বছরের ৪ আগস্ট নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলা মামলার আসামি টিপু সুলতান স্থানীয় আ’লীগের নেতা।  

সদর থানা ওসি সাজেদুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান টিপু সুলতানকে গ্রেফতার করা হয়েছে। তার নামে থানায় নাশকতার মামলা রয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.