× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজীপুরে আগুনে পুড়ল ৭ ঝুট গুদাম

ডেস্ক রিপোর্ট।

০৫ নভেম্বর ২০২৫, ১২:৫২ পিএম

ছবি: সংগৃহীত।

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (৫ নভেম্বর) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৭টি গুদাম পুড়ে গেছে বলে জানা গেছে।

জানা যায়, আজ সকালে আগুনে গুদামের ঝুটসহ মালামাল পুড়ে গেছে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চেষ্টা চালিয়ে এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। দ্রুত কোনাবাড়ি মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট এবং ভোগড়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তার আগেই ৭টির মতো গুদাম পুড়ে যায়।

তিনি আরো জানান, প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.