× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেরপুরে রাখের উপবাস ও ঘৃত প্রদীপ প্রজ্বলন পালিত

জয়ন্ত দে, শেরপুর

০৪ নভেম্বর ২০২৫, ১৯:১২ পিএম

ছবি: সংগৃহীত

কেউ বলেন ‘কার্তিক ব্রত’, কোথাও এ উৎসবের নাম ‘রাখের উপবাস’।  অনেকে ‘গোসাইর উপবাস’ ও ‘ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন’ উৎসব নামেও জানেন।

ব্রতকথার যে নামই হোক না কেন বিপদ-আপদ, রোগবালাই থেকে মুক্তি পেতে লোকনাথ অনুসারী ও ভক্তরা এই ব্রত পালন করেন। বলা হয়ে থাকে, বিভিন্ন প্রাণঘাতী রোগ থেকে বাঁচতে কার্তিক মাসে উপবাস পালন করে আশ্রম প্রাঙ্গনে প্রদীপ ও ধূপ জ্বালাতে বলেছিলেন বাবা লোকনাথ। তখন থেকে সনাতন ধর্মাবলম্বীরা উৎসবটি পালন করেন।

উৎসবকে কেন্দ্র করে শেরপুর জেলায় লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে শত শত মানুষের মঙ্গল কামনায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানটি পালন করা হয়। এখানে প্রতিবছর ঘটা করে এ উৎসব পালিত হয়।

দূরদূরান্ত থেকে ভক্তরা এখানে জড়ো হন এবং প্রদীপ, মোমবাতি ও ধূপ জ্বালিয়ে প্রার্থনায় অংশ নেন। পুরো আশ্রম প্রাঙ্গণ আলো আর ধূপের ধোঁয়ায় ভরে যায়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.