× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবি

জয়ন্ত দে, শেরপুর

০৪ নভেম্বর ২০২৫, ১৭:২৫ পিএম

ছবি: সংগৃহীত।

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সালমান শাহ ভক্তরা। ৪ নভেম্বর মঙ্গলবার সকালে শেরপুর প্রেসক্লাবের সামনে ‘সালমান শাহ্ ভক্তবৃন্দ’র ব্যানারে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন চলচ্চিত্র প্রযোজক খন্দকার মুন্তাহিদুল লিটন, জহিরুল ইসলাম রকিব, রাজীব আহমেদ, হারুন অর রশিদ, হাসেম সরকার, মো. সুমন প্রমুখ।

বক্তারা মহামান্য হাইকোর্ট, আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানান, সালমান শাহ হত্যা মামলার আসামিরা যেন কোনোভাবেই আগাম জামিন না পায় এবং দেশ থেকে বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ না পায়। একই সাথে আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিও জানান তারা।

মানববন্ধনে জেলার অর্ধশত সালমান শাহ্ ভক্ত উপস্থিত ছিলেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.