× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ

মো.এনায়েত হোসেন,নোয়াখালী

০৪ নভেম্বর ২০২৫, ১৪:৫০ পিএম

নোয়াখালীর হাতিয়ায় প্রায় ২২ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ নভেম্বর সন্ধ্যা ৬ টা থেকে আজ ৪ নভেম্বর, (মঙ্গলবার) মধ্যরাত ৪ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন সময় মেঘনা নদীতে সন্দেহজনক ২ টি কাঠের বোট তল্লাশি করে প্রায় ২২ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করা হয়। এসময় জাটকার প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত জাটকা হাতিয়া থানা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা এবং গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়। মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান।



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.