× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যৌথ বাহিনীর বিশেষ অভিযান

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

০৪ নভেম্বর ২০২৫, ১২:২৫ পিএম

ভোলার চরফ্যাশনে জননিরাপত্তা জোরদার ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে যৌথ বাহিনীর উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। মহাসড়কের চরফ্যাশন কাইমুদ্দীন মোড়ে স্থাপিত চেকপোস্টে গতকাল সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত (চরফ্যাশন-ভোলা) এ অভিযান পরিচালনা করে নৌবাহিনী ও ট্রাফিক পুলিশ। অভিযান চলাকালে প্রাইভেটকার, বাস, মাইক্রোবাস, পিকআপ ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র পরীক্ষা করা হয়। হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহী ও নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় ২ টি মোটরসাইকেল আটকসহ মোট ১৫টি মামলা দায়ের এবং ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

চরফ্যাশন ট্রাফিক পুলিশের টিএসআই নাইম জানান, “যৌথ বাহিনীর এই অভিযানের মূল উদ্দেশ্য হলো দুর্ঘটনা প্রতিরোধ ও সাধারণ মানুষকে সচেতন করা। অনেক মোটরসাইকেল আরোহী হেলমেট ছাড়া চলাচল করেন, যা প্রাণঘাতী ঝুঁকি তৈরি করে। পাশাপাশি অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর প্রবণতাও কমাতে আমরা কাজ করছি।”

তিনি আরও বলেন, “নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে এই চেকপোস্ট পরিচালনার মাধ্যমে জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করা ও দুষ্কৃতকারীদের কার্যক্রম নিয়ন্ত্রণে রাখাই আমাদের লক্ষ্য।”


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.