× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নিখোঁজের ১৮ ঘন্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার

বিপুল মিয়া,ফুলবাড়ী (কুড়িগ্রাম)

২৯ অক্টোবর ২০২৫, ২১:১৫ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শাফিয়া বেগম (৪২) নামে এক গৃহবধূ রহস্যজনক ভাবে নিখোঁজ হওয়ার ১৮ ঘন্টা পর বাড়ির পাশের বিল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তি‌নি উপজেলার দাসিয়ারছড়া সমন্বয়টারী এলাকার আফসার আলী পচার স্ত্রী। 

পরিবারের লোকজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টায় তিনি বাড়ির সবার অগোচরে বের হয়ে আর বাড়ীতে ফিরে আসেন‌নি।

নিখোঁজ নারীর বাড়ি থেকে পোয়া কিলোমিটার দুরে ধোঁপার কুড়া নামক বিলের পাড়ে ওই নিখোঁজ নারীর পায়ের জুতা স্থানীয়রা দেখতে পান। 

পরে এলাকাবাসী অনেক খুঁ‌জে তাকে না পেয়ে ফায়ার সার্ভি‌সে খবর দেয়। (২৯ অক্টোবর) সন্ধ্যা ছয়টায় ফুলবাড়ী ফায়ার সার্ভিস কে খবর দিলে বিকাল সাড়ে পাঁচটার দিকে রংপুর থেকে ফায়ার সা‌র্ভিসের এক‌টি ডু‌বু‌রি দল ওই বিলে  উদ্ধার অ‌ভিযান চালিয়ে সন্ধ্যা ৬ টায় বিলের কচুরিপানার নিচ থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে।

ফুলবা‌ড়ী থানার ও‌সি শওকত আলী সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পু‌লিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.