× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সরাইলে মাদক কারবারি গ্রেপ্তার

রাহাত হোসেন সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

২৯ অক্টোবর ২০২৫, ২০:০৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ রায়হান উদ্দিন (২৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ।

বুধবার (২৯ অক্টোবর) সকালে সরাইল থানাধীন বিশ্বরোড মোড়ে সিলেটগামী মামুন কাউন্টার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রায়হান উদ্দিন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার হরিপুর গ্রামের থৈপাও এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে সরাইল থানাধীন বিশ্বরোড মোড়ে সিলেটগামী মামুন কাউন্টার সামনে একজন যাত্রী বেসে দাঁড়িয়ে ছিল। গোপন সংবাদ ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়, এমসয় তাঁর হাতে থাকা ডিসলাইনে কয়েলবক্সে তাঁর দাঁড়া পেচানো ও কসটিপ দাড়া মোড়ানো অবস্থায় উপস্থিত স্বাক্ষীগণ সামনে ৬ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.