× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঠাকুরগাঁয়ে নিউ গুড হেলথ্ ডায়াগনস্টিক এন্ড হাসপাতালের উদ্বোধন

ঠাকুরগাঁও প্রতিনিধি

২৩ এপ্রিল ২০২৪, ১৭:২৮ পিএম

‘স্বাস্থ্য সকল সুখের মূল’ এই বার্তাকে আরো সহজ করার লক্ষ্যে ঠাকুরগাঁয়ে উদ্বোধন করা হলো নিউ গুড হেলথ্  ডায়াগনস্টিক এন্ড হাসপাতাল।

ঠাকুরগাঁও সদর হাসপাতালে পিছনে (হ্যাডসের মোড়) গোয়ালপাড়ায় জেলাবাসীকে স্বাস্থ্যসেবা দিতে নিউ গুড হেলথ্ ডায়াগনস্টিক এন্ড হাসপাতাল। এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) বিকেলে জেলা সদর হাসপাতালের পিছনে এই ডায়াগনস্টিক সেন্টার এর শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে অংশগ্রহণ করেন ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ আপেল, গেস্ট অফ অনার ঠাকুরগাঁও জেলা ডায়াগনস্টিক ও ক্লিনিক মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস ইফতেখায়রুল ইসলাম সজীব, ব্যাবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম ও সহকারী ব্যবস্থাপনা পরিচালক নুর ইসলাম মনা।

উপস্থিত ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ আপেল বলেন, এই প্রতিষ্ঠান যেনো সেবা মূলক প্রতিষ্ঠান হয়। অত্যাধুনিক মেশিনের মাধ্যমে সকল প্রকার পরিক্ষা সহ সকল মানুষের সুচিকিৎসা সহ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এ সময় ঠাকুরগাঁও জেলা ডায়াগনস্টিক ও ক্লিনিক মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো বলেন, সেবায় এমন প্রতিষ্ঠানের যাত্রা কে স্বাগত জানিয়েছেন, এবং মানুষকে সুন্দরভাবে চিকিৎসা প্রদানের আহ্বান জানান তিনি।

নিউ গুড হেলথ্  ডায়াগনস্টিক এন্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম বলেন জেলার মানুষদের চিকিৎসাসেবা নিতে অনেক দূরে যেতে হয় তাদের কথা ভেবে উন্নতমানের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে এটি আমাদের ক্ষুদ্র প্রয়াস। সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন উন্নত চিকিৎসা ব্যবস্থা সুনিশ্চিত করতে পারি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডায়াগনস্টিক সেন্টারের সকল সহযোগী পার্টনার এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক নুর ইসলাম মনা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.