× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হোসেনপুরে দাম কমেছে শুকনা মরিচের

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৫১ এএম

কিশোরগঞ্জের হোসেনপুরে খুচরা ও পাইকারি বাজারে শুকনা মরিচের দাম কমেছে। গেল দুই সপ্তাহে পণ্যটির কেজিতে দাম কমেছে ৫০ থেকে ৬০ টাকা টাকা।

আড়ত মালিক ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে ভারতের বাজারে শুকনা মরিচের দাম বাড়তি থাকায় আমদানি কম হচ্ছে। যে কারণে দেশি শুকনা মরিচ দিয়ে চাহিদা পূরণ না হওয়ায় দাম কিছুটা বাড়তি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি শুকনা মরিচ ৪২০ টাকা থেকে ৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। দুই সপ্তাহ আগে এই মরিচই বিক্রি হয়েছে ৪৪০ টাকা থেকে ৫০০ টাকা দরে। সেই হিসাবে কেজিতে ৫০ থেকে ৬০ টাকা টাকা দাম কমেছে । আর এতে সাধারণ ক্রেতাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

হোসেনপুর বাজারের শুকনা মরিচের খুচরা বিক্রেতা বীর কাটিহাড়ি গ্রামের রনি জানান , বর্তমানে শুকনা মরিচের বাজার দুই সপ্তাহ আগের থেকে কিছুটা কম। আসছে রমজানে শুকনা মরিচের প্রতি কেজি ৩৫০ টাকা থেকে ৪০০ টাকার মধ্যে ক্রয় বিক্রয়ের সম্ভাবনা রয়েছে।

উপজেলার সাহেবের চরের কৃষক আলা মিন জানান, প্রায় এক বিঘা জমিতে মরিচ চাষ করে ভালো ফলন পেয়েছি, এবছর দামও বাড়তি।

তিনি আরও জানান, নিজের জমি থেকে উৎপাদন করা ১০ কেজি শুকনা মরিচ আজ ৪৫০ টাকা কেজি দরে বিক্রি করেছি। কয়েকদিন আগে দাম আরো বাড়তি ছিল।

হোসেনপুর বাজারের শুকনা মরিচ খুচরা ব্যবসায়ী আব্দুর রশিদ জানান, দুই সপ্তাহ আগের থেকে কিছুটা দাম কমেছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.