× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জয়পুরহাটে বিজিবি-বিএসএফ মৈত্রী ফুটবল অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি

১২ ডিসেম্বর ২০২২, ০৭:০৯ এএম

বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে মহান বিজয় দিবস উপলক্ষে বিজিবি-বিএসএফ মৈত্রী ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে জয়পুরহাট জেলা স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

এই টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডার ইন্সপেক্টর জেনারেল শ্রী অজয় সিং।

আরো উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু, বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল এবিএম নওরোহ এহসান, জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতী, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম, জেলা আ.লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ।

এই টুর্নামেন্টে দুই দেশের কোন দলই গোল করতে পারেননি। এই ম্যাচটি উপভোগ করতে স্থানীয় বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.