× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মুক্তিযোদ্ধা আবুল কাসেম আর নেই

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

২৭ জুন ২০২২, ০৭:০১ এএম

বরগুনার বেতাগী উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলর সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম (৭৬) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ..... রাজিউন)।

সোমবার (২৭ জুন)  সকাল  ৭ টায় ঢাকা রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ রাজনৈতিক কর্মি, অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের প্রথম নামাজে জানাজা সকালে ঢাকা কোয়ান্টাম ফাউন্ডেশন, দ্বিতীয় আছরবাদ  বেতাগী সরকারি পাইলট স্কুল মাঠে তৃতীয় জানাজা নিজ বাড়ি বেতাগী পৌরসভার ৩ নং ওয়ার্ডে  অনুষ্ঠান শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আবুল কাসেম বেতাগী পৌরসভার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, বরগুনা জেলা পরিষদের সদস্য ও বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজের কলেজ শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি  এবং মুক্তিযোদ্ধা আবুল কাশেম উপজেলা মুক্তিযোদ্ধা পুনঃ যাচাই বাছাই কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।


 


মুক্তিযোদ্ধা  ্আবুল কাসেমের মৃত্যুতে  বর্তমান ও সাবেক সংসদ সদস্য, রগুনা জেলা ও  উপজেলার  বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মি সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ ও শোকাগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.