× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এভারকেয়ার চট্টগ্রামে যোগ দিলেন সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. ইউনুস হারুন চৌধুরী

২৯ নভেম্বর ২০২৬, ১২:১৯ পিএম

বন্দরনগরীর সর্ব বৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের জেনারেল অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জারি বিভাগে সিনিয়র কনসালট্যান্ট হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ডা. মো. ইউনুস হারুন চৌধুরী। জেনারেল সার্জারিতে তিন দশকের বেশি সময়ের ক্লিনিক্যাল অভিজ্ঞতার পাশাপাশি চিকিৎসা শিক্ষা, একাডেমিক প্রশাসন ও বিভাগীয় নেতৃত্বে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।


ডা. ইউনুস হারুন চৌধুরী ১৯৯০ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। এরপর ১৭তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে যোগ দিয়ে সরকারি স্বাস্থ্যসেবায় কর্মজীবন শুরু করেন। ২০১৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে জেনারেল সার্জারিতে এমএস ডিগ্রি অর্জন করেন তিনি।


দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন ধরনের সাধারণ, ক্যানসার ও জরুরি অস্ত্রোপচারে অভিজ্ঞতা অর্জন করেছেন। তার চিকিৎসাসেবার ক্ষেত্রের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের টিউমার, পাইলস, ফিস্টুলা, অ্যানাল ফিশার, হার্নিয়া, হাইড্রোসিল, অ্যাপেন্ডিসাইটিস ও পিত্তথলির পাথরের অস্ত্রোপচার। এ ছাড়া কোলোরেক্টাল, পাকস্থলী ও স্তন ক্যানসারের অস্ত্রোপচারসহ বিভিন্ন জরুরি সার্জারিতেও তার বিশেষ অভিজ্ঞতা রয়েছে।


এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে যোগ দেওয়ার আগে অধ্যাপক ডা. ইউনুস হারুন চৌধুরী চট্টগ্রাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগে অধ্যাপক ও ইউনিট-৩-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত তিনি সেখানে কর্মরত ছিলেন। পরবর্তী সময়ে ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত চট্টগ্রামের মেরিন সিটি মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।


তার যোগদানের মাধ্যমে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জারি বিভাগের চিকিৎসাসেবা আরও সমৃদ্ধ হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে সাধারণ, ক্যানসার ও জরুরি অস্ত্রোপচারে তার দীর্ঘ অভিজ্ঞতা রোগীদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসা ও প্রয়োজনভিত্তিক সেবা পাওয়ার সুযোগ বাড়াবে। একই সঙ্গে চিকিৎসাশিক্ষা ও একাডেমিক নেতৃত্বে তার অভিজ্ঞতা হাসপাতালের সার্জারি সেবার মানোন্নয়নেও ভূমিকা রাখবে বলে প্রত্যাশা হাসপাতাল কর্তৃপক্ষের।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.