× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ব্যাংকিং খাতে ঝুঁকিভিত্তিক তদারকি বিষয়ে মার্কেন্টাইল ব্যাংকের কর্মশালা

২৮ নভেম্বর ২০২৬, ১৯:৩৮ পিএম

ব্যাংকিং খাতে পরিবর্তনশীল ঝুঁকি ব্যবস্থাপনার কাঠামো এবং এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের প্রত্যাশা ও ব্যাংকের করণীয় সম্পর্কিত একটি সচেতনতামূলক কর্মশালা আজ (২৮ নভেম্বর) মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ও রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসপিসিডি) মোহাম্মদ আব্দুর রব। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য দেন মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান এম. এ. খান বেলাল এবং স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ. এস. এম. ফিরোজ আলম, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন), অডিট কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম, পরিচালক আলহাজ্ব মোশাররফ হোসেন ও মোহাম্মদ আব্দুল আউয়াল, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক নাসরিন সুলতানা, পিএইচডি এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন।

আলোচনায় ঝুঁকিভিত্তিক তদারকির মৌলিক নীতিমালা, নিয়ন্ত্রক সংস্থার প্রত্যাশা, ঝুঁকি মূল্যায়ন প্রক্রিয়া এবং নিয়ন্ত্রক পরিপালন সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরা হয়। যার মাধ্যমে কর্মশালায় অংশগ্রহণকারীগণ ব্যাংকিং খাতে ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মোঃ জাকির হোসেন, উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ অসীম কুমার সাহা, ড. মোঃ জাহিদ হোসেন, ড. তাপস চন্দ্র পাল ও শাহ মোঃ সোহেল খুরশীদ প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.