× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাউথইস্ট ব্যাংক পিএলসি'র কর্মকর্তাদের ৬৬ কৃতী সন্তানকে এসএসসি এবং ও-লেভেলে অসাধারণ সাফল্যের জন্য সম্মাননা প্রদান

২২ নভেম্বর ২০২৬, ১৮:৪৪ পিএম

সাউথইস্ট ব্যাংক পিএলসি, তাদের কর্মকর্তা ও কর্মচারীদের ৬৬ জন মেধাবী সন্তানকে সম্মাননা প্রদান করেছে, যারা ২০২৬ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং ও-লেভেল পরীক্ষায় সর্বনিম্ন ৬টি বিষয়ে 'এ' গ্রেড অর্জন করে উজ্জ্বল কৃতীত্বের স্বাক্ষর রেখেছে।


অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ মাহমুদ খান।


এই কৃতীত্বপূর্ণ সাফল্য উদযাপন উপলক্ষ্যে সাউথইস্ট ব্যাংকের পক্ষ থেকে এক বিশেষ সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র এবং উপহারসামগ্রী তুলে দেন সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান জনাব এম. এ. কাশেম। এই সম্মাননা শুধু শিক্ষার্থীদের ব্যক্তিগত অর্জনকেই স্বীকৃতি দেয়নি বরং ব্যাংকে কর্মরত তাদের বাবা কিংবা মা এবং তাদের পরিবারের অবদানকেও যথাযথভাবে সম্মান জানিয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথির মূল্যবান বক্তব্যে সাউথইস্ট ব্যাংক পিএলসি,-এর চেয়ারম্যান জনাব এম. এ. কাশেম বলেন, 'আজকের এই কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। মনে রাখতে হবে, 'স্কাই ইজ দি লিমিট'-স্বপ্ন দেখার এবং সাফল্য অর্জনের কোনো নির্দিষ্ট সীমা নেই। আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম, সততা ও অধ্যবসায়কে সঙ্গী করে এগিয়ে গেলে জীবনের যেকোনো উচ্চতায় পৌঁছানো সম্ভব। আজকের এই অর্জন যেন তাদের ভবিষ্যতের আরও বড় সাফল্যের সোপান হয়ে ওঠে। তাদের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পরিবার ও প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। সাউথইস্ট ব্যাংক সব সময় মেধা, প্রতিভা ও সাফল্যের স্বীকৃতি দিতে গর্ববোধ করে এবং আগামীতেও তরুণ প্রজন্মের সম্ভাবনাকে উৎসাহিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।'


উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসি, এর ভাইস চেয়ারপার্সন রেহানা রহমান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিজ আল কায়সার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য বেনজীর আহমেদ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী। এছাড়াও উক্ত অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।


এই সম্মাননা অনুষ্ঠান সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর কর্মীদের ও তাদের পরিবারের সার্বিক কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ থাকার প্রতিফলন, যা শিক্ষা ও সামাজিক দায়বদ্ধতার প্রতি ব্যাংকটির দীর্ঘমেয়াদী অঙ্গীকারকে পুনরায় দৃঢ়ভাবে ব্যক্ত করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.