× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আন্তর্জাতিক ফ্লেম অ্যাওয়ার্ডসে পাঁচ ক্যাটাগরিতে গোল্ড জিতল বিকাশ

১৭ নভেম্বর ২০২৬, ১৯:০৪ পিএম

আন্তর্জাতিক পর্যায়ের ‘আরএমএআই ফ্লেম অ্যাওয়ার্ডস এশিয়া ২০২৬’-এ পাঁচটি ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। আর্থিক অন্তর্ভুক্তি, ডিজিটাল লেনদেনে সচেতনতা বৃদ্ধি এবং গ্রাহক সম্পৃক্ততায় পরিচালিত তিনটি পৃথক ক্যাম্পেইনের জন্য এ স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিকাশের ‘বিকাশ অ্যাপ আপডেট ক্যাম্পেইন’ তিনটি ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করে। গ্রাহকদের চাহিদা অনুযায়ী অ্যাপের আধুনিক ফিচারগুলো তুলে ধরার মাধ্যমে ক্যাম্পেইনটি ‘ব্র্যান্ড অ্যাক্টিভেশন অ্যান্ড এক্সপেরিয়েন্স’, ‘কমিউনিটি, কালচার অ্যান্ড সোশ্যাল ইমপ্যাক্ট’ এবং ‘ইনফ্লুয়েন্সার, অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিটি লিডার অ্যাক্টিভেশন’ ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয়।

এ ছাড়া মাঠপর্যায়ে ডিস্ট্রিবিউশন সেলস অফিসারদের (ডিএসও) ভূমিকা ও স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততাকে গুরুত্ব দিয়ে পরিচালিত ‘ঈদ ক্যাম্পেইন উইথ বিকাশ ডিএসও’ একটি গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে। ‘ইনফ্লুয়েন্সার, অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিটি লিডার অ্যাক্টিভেশন’ ক্যাটাগরির ‘বেস্ট ইউজ অব কমিউনিটি লিডারস/অপিনিয়ন লিডারস’ সাব-ক্যাটাগরিতে এ পুরস্কার অর্জন করে ক্যাম্পেইনটি।

অন্যদিকে, সাধারণ মানুষকে সঞ্চয়ে উৎসাহিত করা এবং প্রাতিষ্ঠানিক আর্থিক সেবার আওতায় আনার লক্ষ্যে পরিচালিত ‘বিকাশ সেভিংস ক্যাম্পেইন’ ‘মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন চ্যানেলস’ ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে।

রুরাল মার্কেটিং অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (আরএমএআই) ২০০৫ সালে ‘ফ্লেম অ্যাওয়ার্ডস এশিয়া’ প্রবর্তন করে। এশিয়ার উদীয়মান বাজারগুলোতে কার্যকর মার্কেটিং কৌশল, উদ্ভাবন, প্রযুক্তির ব্যবহার, পরিচালন দক্ষতা, কমিউনিটি সম্পৃক্ততা এবং সামাজিক প্রভাব সৃষ্টিকারী উদ্যোগগুলোকে এ পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়।

এবারের আয়োজনে পাঁচটি ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জনের মধ্য দিয়ে আঞ্চলিক পর্যায়ে নিজেদের মার্কেটিং ও গ্রাহক সম্পৃক্ততামূলক কার্যক্রমের স্বীকৃতি পেল বিকাশ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.