× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জরুরি পরিস্থিতিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সক্ষমতা যাচাই করল ব্র্যাক ব্যাংক

১৫ নভেম্বর ২০২৬, ১৩:৪৮ পিএম

অপ্রত্যাশিত বা জরুরি পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ব্যাংকিং কার্যক্রম সচল রাখার সক্ষমতা যাচাইয়ে পূর্বঘোষণা ছাড়াই দ্বিতীয়বারের মতো পূর্ণাঙ্গ বিজনেস কন্টিনিউটি প্ল্যান (বিসিপি) মহড়া সফলভাবে সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক।


৪ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত এই মহড়ায় যেকোনো অনাকাঙ্ক্ষিত বিপর্যয়ে দ্রুততম সময়ে বিজনেস কন্টিনিউটি ব্যবস্থা চালু করা এবং নির্ধারিত ডিজাস্টার রিকভারি (ডিআর) সেন্টার থেকে জরুরি ব্যাংকিং সেবা অব্যাহত রাখার সক্ষমতা পরীক্ষা করা হয়। মহড়ায় ব্যাংকটির অংশগ্রহণকারী ডিভিশনগুলোকে কোনো ধরনের পূর্বঘোষণা না দিয়েই এই মহড়া পরিচালনা করা হয়, যা ব্যাংকের প্রকৃত প্রস্তুতির একটি বাস্তব চিত্র তুলে ধরেছে।


মহড়ার অংশ হিসেবে প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে নির্ধারিত ডিজাস্টার রিকভারি সেন্টারে স্থানান্তর করা হয়। সেখানে সংশ্লিষ্ট টিমগুলো সারাদিন তাদের দৈনন্দিন কার্যক্রম ও জরুরি ব্যাংকিং সেবা স্বাভাবিকভাবে পরিচালনা করে।


কৃত্রিমভাবে তৈরি এই সংকটময় পরিস্থিতিতেও ব্যাংকের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক লেনদেন সম্পূর্ণ নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন হওয়া ছিল এই মহড়ার সবচেয়ে বড় সাফল্য। বিকল্প স্থান থেকে জরুরি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ব্যাংকের জনবল, কার্যপদ্ধতি এবং প্রযুক্তিগত অবকাঠামোর পূর্ণ প্রস্তুতির প্রমাণ মিলেছে এই মহড়ার মাধ্যমে।


পূর্বনির্ধারিত বা সাধারণ মহড়ার পরিবর্তে কোনো আগাম প্রস্তুতি ছাড়াই পরিচালিত এই মহড়ায় জরুরি সেবাপ্রদানকারী টিমগুলোর তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, নির্ধারিত প্রটোকল অনুসরণ এবং বিভিন্ন ডিভিশনের মধ্যে কার্যকর সমন্বয়ের বিষয়টি যাচাই করা হয়।


ব্যাংকটির রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন, টেকনোলজি ডিভিশন, জেনারেল সার্ভিসেস ডিভিশন এবং অন্যান্য সাপোর্টিং ডিভিশনের পাশাপাশি গুরুত্বপূর্ণ বিজনেস ইউনিটগুলোর নিবিড় সমন্বয়ে এই মহড়া সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে ডিপার্টমেন্ট ও ডিভিশনগুলোর সমন্বয়-কার্যকারিতা মূল্যায়নের পাশাপাশি ব্যাংকটির বিজনেস কন্টিনিউটি কাঠামো আরও শক্তিশালী করার ক্ষেত্রগুলোও চিহ্নিত করা সম্ভব হয়েছে।


এই উদ্যোগ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “ব্র্যাক ব্যাংকের কাছে বিজনেস কন্টিনিউটি কেবল নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান পরিপালনের বিষয় নয়; এটি আমাদের একটি মৌলিক প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, গ্রাহকদের স্বার্থ সুরক্ষা, স্টেকহোল্ডারদের আস্থা বজায় রাখা এবং যেকোনো পরিস্থিতিতে জরুরি ব্যাংকিং সেবা নিরবচ্ছিন্ন রাখার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”


উল্লেখ্য, দ্বিতীয়বারের মতো এই মহড়ার সফল সমাপ্তি ব্র্যাক ব্যাংকের কার্যক্রমের স্থিতিশীলতা বৃদ্ধি এবং পুরো প্রতিষ্ঠানে যেকোনো পরিস্থিতি মোকাবেলার সংস্কৃতি গড়ে তোলার ব্যাপারে ব্যাংকটির ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রতিফলন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.