× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

'উপায়’তে প্রতি হাজারে ক্যাশ আউট খরচ কমে ১১.৯৯ টাকা

১২ নভেম্বর ২০২৬, ২০:৫৪ পিএম

কমের চেয়েও কম- ‘উন্মাদনার উন্মাদ’ ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের জন্য সাশ্রয়ী লেনদেনের সুযোগ তৈরি করল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’। 

এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা প্রতি হাজারে মাত্র ১১.৯৯ টাকা ক্যাশ আউট চার্জে (*শর্ত প্রযোজ্য) টাকা উত্তোলনের সুবিধা পাবেন। এতদিন হাজারে ক্যাশ আউট চার্জ ছিল ১৪ টাকা।

দেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) খাতে গ্রাহকদের জন্য সাশ্রয়ী ও প্রতিযোগিতামূলক সেবা নিশ্চিত করার লক্ষ্যে ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড (উপায়) শুরু থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবায় আকর্ষণীয় চার্জ দিয়ে আসছে। 

NPSB-এর মাধ্যমে উপায়-এ টাকা নিয়ে UCB ATM থেকে ক্যাশ আউট চার্জ শূন্য, সেন্ড মানি ফ্রিসহ ফান্ড ট্রান্সফার ও অন্যান্য সেবায় ইতোমধ্যে বাজারের সর্বনিম্ন বা প্রতিযোগীতামূলক চার্জের সুবিধা দেওয়ার ধারাবাহিকতা বজায় রেখেছে।

উপায়ের ‘উন্মাদনার উন্মাদ’ ক্যাম্পেইন গ্রাহকদের নিয়মিত লেনদেনকে অধিকতর সাশ্রয়ী করার পাশাপাশি ডিজিটাল আর্থিক সেবার প্রতি গ্রাহকদের আগ্রহ বাড়াবে বলেও প্রত্যাশা করা যাচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.