× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে ২২ জেলার ২৪ নারী গোলরক্ষক

৩০ অক্টোবর ২০২৬, ১৭:৫৩ পিএম

ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ হকি ফেডারেশনের (বিএইচএফ) যৌথ উদ্যোগে ২২ জেলার ২৪ জন নারী হকি গোলরক্ষককে নিয়ে ১৫ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে। ব্র্যাক ব্যাংকের সিএসআর উদ্যোগ ‘অপরাজেয় আলো নারী হকি উন্নয়ন কর্মসূচি ২০২৬’-এর তৃতীয় পর্যায়ের অংশ হিসেবে এই প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

গত ২৮ অক্টোবর ২০২৬ ঢাকার মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে এই ক্যাম্প শুরু হয়। এতে অংশগ্রহণকারী খেলোয়াড়েরা গোলরক্ষক হিসেবে নিজেদের কারিগরি দক্ষতা বাড়ানো এবং মাঠে পারফরম্যান্স উন্নয়নের জন্য বিশেষায়িত প্রশিক্ষণ পাবেন।

প্রশিক্ষণ ক্যাম্পের যাবতীয় ব্যয় বহন করছে ব্র্যাক ব্যাংক। এর মধ্যে প্রশিক্ষণ ব্যয়ের পাশাপাশি গোলরক্ষকদের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, বিশেষ করে সুরক্ষামূলক প্যাডও অন্তর্ভুক্ত রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি সাজেদ এ. এ. আদেলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ব্যাংকের প্রতিনিধিরা খেলোয়াড়দের এই সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করে নিজেদের দক্ষতা বাড়ানো এবং ক্রীড়াঙ্গনে এগিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।

‘অপরাজেয় আলো’ কর্মসূচির মাধ্যমে প্রতিভাবান নারী হকি খেলোয়াড়দের বিশেষায়িত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহারের সুযোগ করে দিয়ে নারী হকির বিকাশে কাজ করছে ব্র্যাক ব্যাংক। খেলাধুলার উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নে ব্যাংকের বৃহত্তর অঙ্গীকারেরই প্রতিফলন এই উদ্যোগ।

ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় কর্মসূচিটি বাস্তবায়ন করছে বাংলাদেশ হকি ফেডারেশন। দেশের নারী হকির ভবিষ্যৎ খেলোয়াড় তৈরির ধারাকে আরও শক্তিশালী করাই এই যৌথ উদ্যোগের লক্ষ্য।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.