× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

১ নভেম্বর থেকে আবারও শুরু হবে এই ক্যাম্পেইন

বিকাশে ইউটিলিটি বিল দিয়ে স্মার্ট টিভি জিতলেন ১৫ গ্রাহক

২৬ অক্টোবর ২০২৬, ২০:২০ পিএম

বিকাশের মাধ্যমে ইউটিলিটি বিল পরিশোধ করে ১৫ জন গ্রাহক জিতে নিয়েছেন ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি। অক্টোবর মাসের প্রথমার্ধজুড়ে (১ থেকে ১৫ অক্টোবর) চলা এই ক্যাম্পেইনে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট ও টিভির প্রতিদিনের সর্বোচ্চ অঙ্কের বিল পরিশোধকারী গ্রাহকরা জিতে নিয়েছেন এই পুরস্কার। 

এছাড়া, ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতি মিনিটে বিকাশ-এ প্রথম ইউটিলিটি বিল প্রদানকারী ৪৮০ জন পেয়েছেন ক্যাশব্যাক। 

সম্প্রতি বিকাশ-এর প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্মার্ট টিভি বিজয়ীদের হাতে পুরস্কারের কুপনগুলো তুলে দেওয়া হয়।

একইভাবে, আগামী ১ নভেম্বর থেকে আবারও শুরু হবে এই বিশেষ ক্যাম্পেইন। ১৫ নভেম্বর পর্যন্ত বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট ও টিভির সর্বোচ্চ বিল পেমেন্ট করে প্রতিদিন একজন জিতে নিতে পারেন স্মার্ট টিভি। এছাড়া, ক্যাম্পেইন চলাকালীন সময়ে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতি মিনিটে প্রথম ইউটিলিটি বিল (বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট ও টিভি) প্রদানকারী মোট ৪৮০ জন বিকাশ-এ বিল পেমেন্ট করে পেতে পারেন সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। 

উল্লেখ্য, বর্তমানে দেশের গ্রাহকেরা বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, টেলিফোন, টিভি, শিক্ষাপ্রতিষ্ঠানের ফি, ক্রেডিট কার্ডের বিল এবং সরকারি ফি ইত্যাদি প্রায় সব ধরনের ইউটিলিটি সেবা সহজে পরিশোধ করতে পারছেন বিকাশের মাধ্যমে। এছাড়া বিল প্রদানের পর গ্রাহক চাইলে তার পরিবেশবান্ধব ডিজিটাল রিসিটও ডাউনলোড করে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে পারেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.