× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাউথইস্ট ব্যাংক পিএলসি, অর্থপাচার প্রতিরোধ এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কার্যক্রম জোরদারে ট্রেড-ভিত্তিক মানি লন্ডারিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে

১৪ অক্টোবর ২০২৬, ১৩:২৭ পিএম

সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসি, ট্রেড-ভিত্তিক মানি লন্ডারিং বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। ব্যাংকের কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ ব্যাংকিং অংশীদারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও অর্থপাচার প্রতিরোধ এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. মাহবুব আলম প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। স্বাগত বক্তব্যে তিনি ট্রেড-ভিত্তিক মানি লন্ডারিং এবং এএমএল/সিএফটি পরিপালনের ক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জ এবং টিবিএমএল প্রতিরোধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মতামত ও দিকনির্দেশনা তুলে ধরেন।

সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার আবিদুর রহমান চৌধুরী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী বক্তব্য প্রদান করেন। তিনি টিবিএমএল-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। একই সঙ্গে তিনি এএমএল/সিএফটি পরিপালনের প্রতি ব্যাংকের অব্যাহত অঙ্গীকার এবং ব্যাংকিং অংশীদারদের সঙ্গে পারস্পরিক আস্থাভিত্তিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে ব্যাংকের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

প্রশিক্ষণ কর্মসূচির শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.