দুর্গাপূজা মানেই পরিবারের সবাই মিলে হইহুল্লোড় করে শপিংয়ে বের হওয়া আর উৎসবের অপেক্ষায় দিন গোনা। এক দোকান থেকে আরেক দোকানে ঘুরে পছন্দের জামাকাপড় খুঁজে নেওয়া, সঙ্গে জমিয়ে খাওয়াদাওয়া, সব মিলিয়েই ছিল পূজার আনন্দ। তবে সময়ের সঙ্গে বদলেছে কেনাকাটার ধরন। আগে যেখানে দোকানে দোকানে ঘুরে শপিং করাই ছিল চেনা দৃশ্য, বর্তমানে তার সঙ্গে যুক্ত হয়েছে অনলাইন শপিং।
আর এই অনলাইন শপিংয়েও পূজার চিরচেনা পছন্দগুলো যে এখনও সমান জনপ্রিয়, তারই একটি ছবি উঠে এসেছে দারাজের এবারের পূজার কনফার্মড অর্ডারের ডেটাতে।
এতে দেখা গিয়েছে, পূজার ফ্যাশন পণ্যের অর্ডারের মধ্যে প্রায় ৭৭% নারীদের পোশাকের। অন্যদিকে, পুরুষদের পোশাকের অংশ প্রায় ১৫% এবং শিশুদের পোশাকের অংশ প্রায় ৭%। নারীদের পছন্দের তালিকায় বরাবরের মতোই এগিয়ে রয়েছে শাড়ি। হাফ সিল্ক, সেমি-মসলিন এমব্রয়ডারি, জামদানি, তাঁত, সফট কাতান ও সফট সিল্ক কাতান, সব ধরনের শাড়িই জায়গা করে নিয়েছে পূজার শপিংয়ে। এর মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে হাফ সিল্ক প্রিন্টের শাড়ি, যা নারীদের কনফার্মড অর্ডারের প্রায় ৩২%। অন্যদিকে, পূজার চিরচেনা লাল-সাদা শাড়ির কম্বো সেটের অংশ প্রায় ১৭%।
তবে ক্রেতারা শুধু শাড়িতেইথেমে থাকছেন না। শাড়ির সঙ্গে মানানসই চুড়ি, হার, গাজরা কিংবা আয়নার মতো সাজের নানা জিনিসও জায়গা করে নিচ্ছেশপিংয়ের তালিকায়। দারাজের তথ্য অনুযায়ী, নারীদের কনফার্মড অর্ডারের প্রায় ৩১% এসেছে শাড়ির কম্বো ও গিফট সেট থেকে। এতে বোঝা যায়, আলাদা আলাদা জিনিস কেনার বদলে একসঙ্গে পুরো পূজার সাজ গুছিয়ে নেওয়ার দিকেই বেশি আগ্রহী ক্রেতারা।
অন্যদিকে, পুরুষদের পূজার পোশাকে পাঞ্জাবির জনপ্রিয়তা এখনও সবার ওপরে। নির্বাচিত পুরুষদের পোশাকের কনফার্মড অর্ডারের প্রায় ৬১% এসেছে প্রিমিয়াম সাদা পাঞ্জাবি থেকে। পাশাপাশি বাবা ও ছেলের জন্য একই নকশার পাঞ্জাবির অংশ প্রায় ২৭%। সব মিলিয়ে এই দুই ধরনের পাঞ্জাবির অংশ প্রায় ৮৯%। আর ছেলেশিশুদের পোশাকের তালিকায় রয়েছে পাঞ্জাবি, কোটি ও কুর্তা সেট।
তবে শুধু জামাকাপড়েই আটকে নেই দারাজেরএবারেরপূজারশপিং। উৎসবের সাজ পূর্ণ করতে প্রয়োজন নানা ধরনের সাজগোজের জিনিসও। দারাজের নির্বাচিত বিউটি প্রোডাক্টের মধ্যে ৩৩% চোখের সাজের সামগ্রী, যেমন কাজল, আইলাইনার ও আইশ্যাডো। মেহেদি ও হেনার অংশ ২২%, লিপস্টিকএরঅংশ ২২% আর আলতার অংশ ১১%। অর্থাৎ, আধুনিক মেকআপের পাশাপাশি মেহেদি, আলতার মতোট্রেডিশনাল সাজের সামগ্রীও জায়গা করে নিয়েছে পূজারশপিংয়ে।
আর পূজার প্রস্তুতি মানেই শুধু নিজেকে সাজানো নয়, ঘরবাড়িও সাজিয়ে তোলা। সেই প্রস্তুতির ছাপ রয়েছে দারাজের হোম ও লাইফস্টাইল পণ্যের তালিকাতেও। নির্বাচিত পণ্যের ৪০% আসবাবপত্র, আর ২০% রয়েছে ঘর সাজানো ও গুছিয়ে রাখার নানা জিনিস। এর মধ্যে রয়েছে ডাইনিং টেবিল, টি-টেবিল, চেয়ার, আলমারি, কুশন ও জুতার র্যা কের মতো পণ্য।
সব মিলিয়ে পূজার শপিংয়ের ধরন বদলালেও উৎসবের আনন্দ আর পছন্দের জায়গাগুলো রয়ে গেছে অনেকটাই আগের মতো। নতুন শাড়ি, পাঞ্জাবি, বাচ্চাদেরসাথে মিলিয়ে পোশাক, মেহেদি, সাজগোজ আর অতিথিদের জন্য সুন্দর করে সাজানো ঘর, সবই আজও পূজার আনন্দের অংশ। পার্থক্য শুধু এটুকুই, এখন সেই আনন্দের প্রস্তুতি দোকানে ঘুরে শপিং করার পাশাপাশি ঘরে বসে অনলাইনেও সেরে নেওয়া যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
