× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশে ৯ হাজার রাইডারের মাইলফলক উদযাপনে রয়্যাল এনফিল্ডের ‘রাইড ফর স্মাইলস’

১০ অক্টোবর ২০২৬, ২০:০০ পিএম

বাংলাদেশে ক্লাসিক ৩৫০-এর ৯,০০০-এর বেশি রাইডারের মাইলফলক উদযাপন উপলক্ষে ‘ক্লাসিক ৩৫০ রাইড ফর স্মাইলস’ শীর্ষক বিশেষ সামাজিক উদ্যোগ আয়োজন করেছে রয়্যাল এনফিল্ড বাংলাদেশ। এ আয়োজনে ক্লাসিক ৩৫০-এর ৫০ জন রাইডার অংশ নেন। পরে তারা এসওএস চিলড্রেন ভিলেজ বাংলাদেশ’র শিশুদের সঙ্গে বিভিন্ন আনন্দদায়ক ও সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন।

এসওএস চিলড্রেন ভিলেজ বাংলাদেশ ১৯৭২ সাল থেকে দেশে বাবা-মায়ের যত্ন হারানো বা হারানোর ঝুঁকিতে থাকা শিশুদের যত্ন, শিক্ষা ও বিকাশে কাজ করে আসছে। শিশু কল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ সংস্থাটি ২০২৬ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে। 

‘A Ride. A Smile. A Memory Forever’ এই ভাবনাকে সামনে রেখে রয়্যাল এনফিল্ড ফ্ল্যাগশিপ শোরুম থেকে এসওএস চিলড্রেন ভিলেজ বাংলাদেশ-এর উদ্দেশে শুরু হয় ক্লাসিক ৩৫০ রাইডারদের এই বিশেষ আনন্দযাত্রা। গন্তব্যে পৌঁছে রাইডার ও শিশুরা একসঙ্গে কাটান আনন্দঘন সময়। খেলাধুলা ও বিনোদনের পাশাপাশি শিশুদের জন্য ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, স্পোর্টস কিট, উপহার, ম্যাজিক শো এবং ট্রাফিক সচেতনতামূলক ক্লাস। হাসি, আনন্দ ও পারস্পরিক সম্পৃক্ততায় পুরো আয়োজনটি হয়ে ওঠে একটি স্মরণীয় দিন।

একজন ক্লাসিক ৩৫০ রাইডার বলেন, আজকের রাইডটি আমার কাছে বিশেষ, কারণ শুধু রাইডের আনন্দ নয়, এসওএস চিলড্রেন ভিলেজ বাংলাদেশ-এর শিশুদের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিতে পেরেছি। তাদের সঙ্গে সময় কাটানো এবং তাদের হাসির অংশ হতে পারাটাই আজকের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা। 

রয়্যাল এনফিল্ড বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশে ক্লাসিক ৩৫০ এর ৯ হাজারেরও বেশি রাইডারের মাইলফলক আমাদের জন্য একটি বিশেষ অর্জন। এই অর্জন শুধু একটি সংখ্যার গল্প নয়; এটি আমাদের রাইডার কমিউনিটির ভালোবাসা, আস্থা এবং ক্লাসিক ৩৫০ এর সঙ্গে তাদের দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রতিফলন। আমাদের রাইডার কমিউনিটির এই আনন্দকে আরও অর্থবহ করে তুলতেই ‘Ride for Smiles’-এর মতো উদ্যোগ। শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া, তাদের মুখে হাসি ফোটানো এবং সুন্দর কিছু স্মৃতি তৈরি করাই এই আয়োজনের সবচেয়ে বড় অর্জন।

এসওএস চিলড্রেন ভিলেজ বাংলাদেশ-এর পক্ষ থেকে বলা হয়, শিশুদের বিকাশে শিক্ষা ও যত্নের পাশাপাশি আনন্দ, খেলাধুলা এবং ইতিবাচক সামাজিক অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ। রয়্যাল এনফিল্ড বাংলাদেশের এই উদ্যোগ শিশুদের জন্য একটি আনন্দময় ও সম্পৃক্ততাপূর্ণ দিন তৈরি করেছে। শিশুদের কল্যাণকে গুরুত্ব দিয়ে এমন অর্থবহ অংশীদারিত্বকে আমরা স্বাগত জানাই।

রয়্যাল এনফিল্ডের ক্লাসিক ৩৫০ Ride for Smiles তাই শুধু একটি রাইড নয়; এটি ছিল একটি মাইলফলক উদযাপনের পাশাপাশি আনন্দ ভাগ করে নেয়া, হাসি ছড়িয়ে দেয়া এবং একসঙ্গে সুন্দর স্মৃতি তৈরির একটি বিশেষ দিন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.