× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এক্সপ্যান্ডার সিজন অব সেলেব্রেশন’ ক্যাম্পেইন শুরু

০৬ অক্টোবর ২০২৬, ১৭:১৫ পিএম

উৎসবের মৌসুমকে গ্রাহকদের জন্য আরও আকর্ষণীয় করতে আকরস্ষণীয় এক নতুন অফার নিয়ে এসেছে মিতসুবিশি মোটরস বাংলাদেশ। শুরু হয়েছে তাদের মাসব্যাপী ‘এক্সপ্যান্ডার সিজন অব সেলিব্রেশন' ক্যাম্পেইন, যার আওতায় বাংলাদেশ তৈরি মিতসুবিশি এক্সপ্যান্ডার কিনলে থাকছে সর্বোচ্চ ১.৩৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা (শর্ত প্রযোজ্য*)।


ক্যাম্পেইনটি বাংলাদেশে তৈরি মিতসুবিশিব এক্সপ্যান্ডারের চারটি ভ্যারিয়েন্ট – স্পোর্ট, ইকো, ক্লাসিক ও প্রিমিয়াম কেনার ক্ষেত্রে প্রযোজ্য। পুরো অক্টোবর মাসজুড়ে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় অবস্থিত মিতসুবিশি মোটরসের শোরুমগুলোতে অফারটি পাওয়া যাবে।


ক্যাম্পেইনের আওতায় এক্সপ্যান্ডার স্পোর্ট কিনলে গ্রাহকরা পাবেন ফ্ল্যাট ২৫,০০০ টাকা ক্যাশব্যাক, এবং স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক জেতার সুযোগ। অর্থাৎ, এই ভ্যারিয়েন্টে মোট ক্যাশব্যাক পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ ১.২৫ লক্ষ টাকা পর্যন্ত।


এল.পি.জি. ও অক্টেট দুটোতে চলা এক্সপ্যান্ডার ইকো মডেলটির ক্ষেত্রে থাকছে ফ্ল্যাট ১০,০০০ টাকা ক্যাশব্যাক, এবং স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক জেতার সুযোগ। অর্থাৎ, এই ভ্যারিয়েন্টে মোট ক্যাশব্যাক পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ ১.১০ লক্ষ টাকা পর্যন্ত।


অন্যদিকে, এক্সপ্যান্ডার ক্লাসিক ও প্রিমিয়াম ভ্যারিয়েন্ট দুটিতে গ্রাহকরা স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক জেতার সুযোগ পাবেন। সবমিলিয়ে এই অফারে একজন গ্রাহক পাবেন সর্বোচ্চ ১ লক্ষ ৩৫ হাজার টাকা ক্যাশব্যাক।


এ প্রসঙ্গে, মিতসুবিশি মোটরস বাংলাদেশ-এর এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ হামদুর রহমান সাইমন বলেন, “এক্সপ্যান্ডার সিজন অব সেলিব্রেশন ক্যাম্পেইনের মাধ্যমে আমরা এই উৎসবের মৌসুমকে বাংলাদেশের পরিবারগুলোর জন্য আরও আনন্দময় ও সাশ্রয়ী করে তুলতে চাই। এছাড়া তেলের দাম বৃদ্ধির ফলে বর্তমানে বিকল্প জ্বালানি হিসেবে এক্সপ্যান্ডার এল.পি.জি. গাড়িটির চাহিদাও বেড়েছে। তাই আমরা এল.পি.জি. চালিত এক্সপ্যান্ডার ইকোতেও রেখেছি আকরস্ষণীয় ক্যাশব্যাক।“ 


 


বাংলাদেশের বাজারে মিতসুবিশি এক্সপ্যান্ডার-এর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। স্থানীয়ভাবে প্রস্তুতকৃত গাড়িটি লঞ্চের এক বছরের মধ্যেই ২,০০০টিরও বেশি ইউনিট বিক্রি হয়েছে এবং ১,৫০০টিরও অধিক গাড়ি গ্রাহকদের কাছে ডেলিভারি দেওয়া হয়েছে। বর্তমানে ব্র্যান্ড নিউ এক্সপ্যান্ডার বাংলাদেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া সেভেন-সিটের ফ্যামিলি কার হিসেবে অবস্থান করছে। এই জনপ্রিয়তার পেছনে গাড়ির পারফর্ম্যান্স, আরাম, প্রশস্ততা, মিতসুবিশি ডিজাইন ইত্যাদি দিকগুলো মূল ভূমিকা রেখেছে বলে গ্রাহকরা জানিয়েছেন।


ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন মিতসুবিশি মোটরস বাংলাদেশ-এর হটলাইন ০৯৬৬৬৭০৪৭০ নম্বরে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.