× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বরিশালের গ্রাহকদের ৩ কোটি ৬৬ লাখ টাকা বীমা দাবির চেক হস্তান্তর করল পপুলার লাইফ

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৯ পিএম

বরিশাল অঞ্চলের বীমা গ্রাহকদের বীমা দাবির ৩ কোটি ৬৫ লাখ ৫৯ হাজার ৫শ’ টাকার চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। দ্রুত বীমা দাবি পরিশোধের লক্ষ্যে চলমান বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বরিশালে কোম্পানির নিজস্ব ভবনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পপুলার লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি মো. কামাল হোসেন ও মো. খলিলুর রহমান সিকদার।

প্রকল্প পরিচালক মাসুদ রানা মাসুদের সভপতিত্বে অনুষ্ঠানে কোম্পানির বিভিন্ন প্রকল্পের ইনচার্জ এবং কোম্পানির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.