× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পরিবেশবান্ধব ট্রান্সপ্লান্ট আইসিইউ ও এইচডিইউ চালু করল ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল

২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৪ পিএম

বাংলাদেশে বিশেষায়িত ক্রিটিক্যাল কেয়ারের ক্ষেত্রে নতুন মাইলফলক হিসেবে ঢাকার মাদানী এভিনিউতে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের প্রথম পরিবেশবান্ধব গ্রিন গ্যাস্ট্রো-লিভার, সার্জিক্যাল ও ট্রান্সপ্লান্ট আইসিইউ উদ্বোধন করেছে অত্যাধুনিক গ্যাস্ট্রো-লিভার, সার্জিক্যাল ও ট্রান্সপ্লান্ট আইসিইউতে থাকছে ২৫টি পৃথক কেবিনে ২৫টি শয্যা, সাথে সার্বক্ষণিক বায়ু পরিশোধন ব্যবস্থার পাশাপাশি দিনব্যাপী সূর্যের আলো সহ সকল অত্যাধুনিক সুবিধা।

জটিল গ্যাস্ট্রো-লিভার রোগ ও বড় ধরনের সার্জারির রোগীদের জন্য চালু করা হয়েছে ১৪ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক গ্যাস্ট্রো-লিভার ও সার্জিক্যাল আইসিইউ। প্রতিটি রোগীর জন্য রয়েছে আলাদা কেবিন, ফলে রোগীদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি নেই এবং চিকিৎসক ও নার্সিং টিম আরও নিবিড়ভাবে প্রতিটি রোগীর যত্ন নিতে পারেন। এতে সংকটাপন্ন রোগীদের দ্রুত চিকিৎসা ও পর্যবেক্ষণের পাশাপাশি অন্য রোগীদেরও নিরাপদ রাখা সম্ভব হবে।

লিভার ট্রান্সপ্লান্ট ও ট্রান্সপ্লান্ট-পরবর্তী রোগীদের জন্য চালু করা হয়েছে দেশের প্রথম ৬ শয্যাবিশিষ্ট স্বতন্ত্র ট্রান্সপ্লান্ট আইসিইউ। প্রতিটি কেবিনে রয়েছে নিজস্ব ওয়াশরুম, স্বতন্ত্র হেপা ফিল্টার ও নিয়ন্ত্রিত বায়ু পরিশোধন ব্যবস্থা, যা সংক্রমণের ঝুঁকি কমিয়ে আরও নিরাপদ চিকিৎসা পরিবেশ নিশ্চিত করবে। একইসঙ্গে, বাংলাদেশের প্রথম গ্রিন আইসিইউ হিসেবে এ উদ্যোগে স্বাস্থ্যকর পরিবেশ, উন্নত বায়ু নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ সাশ্রয়ী ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেয়া হয়েছে।

ভবিষ্যতে যে কোন মহামারী মতো সংক্রামক রোগের প্রাদুর্ভাব মোকাবিলাতেও এ পৃথক ও নিয়ন্ত্রিত আইসিইউ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। পাশাপাশি, এ সুবিধার আওতায় রয়েছে ৫ শয্যাবিশিষ্ট সার্জিকাল এইচডিইউ, যেখানে কম মাত্রায় আইসিইউ নির্ভর রোগীদের জন্যও নিবিড় পর্যবেক্ষণ ও বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে, আর এর আধুনিক সুবিধা ও ব্যবস্থাপনা দেশের অন্যান্য বিদ্যমান এইচডিইউ সুবিধার তুলনায় উন্নত।

এ প্রসঙ্গে এক্সিডেন্ট ও ইমার্জেন্সি কেয়ার এন্ড সার্জিক্যাল আইসিইউ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ আশরাফুল হক বলেন, এ বিশেষায়িত আইসিইউ চালুর মাধ্যমে বাংলাদেশে ক্রিটিক্যাল কেয়ারের সক্ষমতা আরো এক ধাপ এগিয়ে নেয়ার সুযোগ তৈরি হয়েছে। বিশেষায়িত চিকিৎসা দক্ষতার সঙ্গে অত্যাধুনিক অবকাঠামো, নিয়ন্ত্রিত পরিবেশ এবং উন্নত সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা সমন্বয়ের মাধ্যমে ট্রান্সপ্লান্ট, গ্যাস্ট্রো-লিভার ও জটিল সার্জারির রোগীদের জন্য আরো সমন্বিত ক্রিটিক্যাল কেয়ার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ. কিউ. এম. মোহসেন বলেন, এ অত্যাধুনিক গ্যাস্ট্রো-লিভার ও ট্রান্সপ্লান্ট আইসিইউ’র মাধ্যমে বাংলাদেশে জটিল রোগের চিকিৎসাকে আরো উন্নত ও বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে চাই আমরা। আমাদের লক্ষ্য, দেশের মানুষ যেন জটিল চিকিৎসার জন্য বিদেশে না গিয়ে দেশেই সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা পাওয়ার আস্থা ও সুযোগ পান।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের চিফ এডভাইজার হাসান মাহমুদ রাজা, এডভাইজার আখতার মাহমুদ রানা, ইউনাইটেড হেলথকেয়ার-এর ম্যানেজিং ডিরেক্টর নিজামউদ্দিন হাসান রশিদ, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল-এর চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ. কিউ. এম. মোহসেন, জাতীয় দৈনিক ফাইনানসিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক শামসুল হক জাহিদ, ইউনাইটেড গ্রুপের শীর্ষস্থানীয় কর্মকর্তা, ইউনাইটেড হেলথকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা, মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর, প্রধান আর্থিক ও ব্যবসায়িক কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের ডাক্তার ও শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে প্রথম রোবোটিক সার্জারি চালুর পর, রোগীদের বিশ্বমানের চিকিৎসা ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রতি ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল-এর অঙ্গীকারকে আরো এক ধাপ এগিয়ে নিল এ উদ্যোগ। জটিল ও সংকটাপন্ন রোগীদের জন্য উন্নত প্রযুক্তি, বিশেষায়িত চিকিৎসা এবং আধুনিক ক্রিটিক্যাল কেয়ার সুবিধা নিশ্চিত করে রোগীদের সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা দেয়ার লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে হসপিটালটি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.