× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা

লিড ব্যাংকের দায়িত্ব পালন করে ব্র্যাক ব্যাংক

২২ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০২ পিএম

ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঝালকাঠি জেলায় বাংলা কিউআর বাস্তবায়ন ও ডিজিটাল লেনদেন সম্প্রসারণে একটি মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংক। এই আয়োজনে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করেছে ব্র্যাক ব্যাংক।

২১ সেপ্টেম্বর ২০২৬ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল অফিসের নির্বাহী পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল অফিসের পরিচালক জনাব মো. হাফিজুর রহমান ও অতিরিক্ত পরিচালক মো. মাহমুদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ব্যাংকের সাউথ বেঙ্গল রিজিয়নের রিজিওনাল হেড আল আমিন শেখ।

সেমিনারের শুরুতে বাংলা কিউআর পেমেন্টের যাত্রা, এর প্রয়োজনীয়তা এবং গ্রাহক ও ব্যবসায়ীদের জন্য এর সুযোগ-সুবিধা তুলে ধরেন ব্র্যাক ব্যাংকের সিনিয়র ম্যানেজার জসিম উদ্দিন।

আয়োজনে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনের প্রসারে বাংলা কিউআরের গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, বাংলা কিউআর ব্যাংক, এমএফএস ও পেমেন্ট সেবাদাতার মধ্যে আন্তঃব্যবহারযোগ্যতা নিশ্চিত করে। এর ফলে একজন গ্রাহক তার নিজস্ব ব্যাংক বা এমএফএস অ্যাপ ব্যবহার করে কিউআর কোড স্ক্যান করে সহজেই পেমেন্ট করতে পারেন।

সভায় ঝালকাঠি জেলার ব্যবসায়ীদের এই ব্যবস্থার আওতায় আনার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী উদ্যোক্তাদের মাঝে বাংলা কিউআর বিতরণ করেন এবং ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট গ্রহণ ও ব্যবহারে উৎসাহিত করেন।

আয়োজনে উপস্থিত ব্যক্তিরা দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের এমন উদ্যোগের ব্যাপক প্রশংসা করেন। এই আয়োজনে লিড ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংকের দায়িত্বপালন ক্যাশলেস ইকোনমি বাস্তবায়নে ব্যাংকটির ব্যক্ত করা প্রতিশ্রতির প্রতিফলন। উল্লেখ্য, ব্যাংকটি ডিজিটাল লেনদেনের সম্প্রসারণে বিভিন্ন ধরনের উদ্যোগ অব্যাহত রেখেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.