× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টেকসই উন্নয়নে ৫০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো মার্কেন্টাইল ব্যাংক

২২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১০ পিএম

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সম্প্রতি রপ্তানি বহুমুখীকরণ খাতে ৩০০০ কোটি, গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রি খাতে ১০০০ কোটি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ১০০০ কোটি টাকার মোট তিনটি পুনঃঅর্থায়ন স্কিমে অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নুরুন্নবী ও মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মোঃ তহিদুল ইসলাম, মার্কেন্টাইল ব্যাংকের আরএমজি ফাইন্যান্সিং ইউনিটের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মোঃ মোস্তাহিদুর রেজা চৌধুরী ও সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের অফিশিয়াল ফোকাল পয়েন্ট মোহাম্মদ হাসিবুল হাকিম খানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এই স্কিমগুলোতে অংশগ্রহণ করার মাধ্যমে দেশে টেকসই শিল্পায়ন, পরিবেশবান্ধব উৎপাদন ও প্রযুক্তি নির্ভর আধুনিক অর্থনীতি বিকাশে ভূমিকা রাখবে মার্কেন্টাইল ব্যাংক। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা তৈরি ও দারিদ্র হ্রাস পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।সংবাদ বিশ্লেষণ

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.