× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আর্টিস্ট ক্লাব লিমিটেডের নিয়মিত সাংস্কৃতিক আয়োজন ‘আইকনিক টিউজডে’-এর প্রথম ক্লাসিক্যাল সঙ্গীতানুষ্ঠান

১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৩ পিএম

আর্টিস্ট ক্লাব লিমিটেডের নিয়মিত সাংস্কৃতিক আয়োজন ‘আইকনিক টিউজডে’-এর প্রথম ক্লাসিক্যাল সঙ্গীতানুষ্ঠান আজ সন্ধ্যায় বনানীর Artist Club Lounge-এ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে একক বাঁশি পরিবেশন করেন একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম।


অনুষ্ঠানের শুরুতে আর্টিস্ট ক্লাব লিমিটেডের সভাপতি সুজিত মোস্তফা উপস্থিত শ্রোতাদের সঙ্গে ওস্তাদ আজিজুল ইসলামকে পরিচয় করিয়ে দেন এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

ওস্তাদ আজিজুল ইসলাম তাঁর বাঁশি পরিবেশনা শুরু করেন রাগ ইমন দিয়ে। এরপর পর্যায়ক্রমে তিনি পরিবেশন করেন রাগ শ্রী ও রাগ কোরিয়া ধানশ্রী। কবি কাজী নজরুল ইসলামের সৃষ্ট রাগ হামীর-এর পরিবেশনাও ছিল সন্ধ্যার অন্যতম আকর্ষণ। পাশাপাশি তিনি রাগ জয়জয়ন্তী পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন।


অনুষ্ঠানের শেষ পর্বে ওস্তাদ আজিজুল ইসলাম রাগ মারুবিহার এবং দুই ধরনের রাগ খাম্বাজ পরিবেশনের মধ্য দিয়ে তাঁর দীর্ঘ সঙ্গীতসন্ধ্যার সমাপ্তি টানেন।

ছয় দশকেরও বেশি সময় ধরে শাস্ত্রীয় সঙ্গীতচর্চার সঙ্গে যুক্ত ওস্তাদ আজিজুল ইসলাম তাঁর অনন্য বাঁশির সুরে অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাদের সামনে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের ঐতিহ্য ও গভীরতা তুলে ধরেন।


অনুষ্ঠানে আর্টিস্ট ক্লাবের সিনিয়র সদস্য ও উপদেষ্টা মোস্তাফিজুর রহমান এবং নৃত্যশিল্পী মুনমুন আহমেদসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

পুরো অনুষ্ঠানের লাইট ও সাউন্ড ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন আনিসুজ্জামান আনিস।


আর্টিস্ট ক্লাব লিমিটেডের ‘Where Artists Stand Together’ দর্শনের অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল ক্লাবের প্রথম ক্লাসিক্যাল সঙ্গীতভিত্তিক আয়োজন। সংগীত, ঐতিহ্য ও শিল্পীদের পারস্পরিক সংযোগকে সামনে রেখে ‘আইকনিক টিউজডে’ ধারাবাহিকভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানটি যারা সরাসরি উপস্থিত থেকে উপভোগ করতে পারেননি, তারা নিচের ফেসবুক লিংকে পুরো পরিবেশনা দেখতে পারবেন:

https://www.facebook.com/share/v/1BchQZ23cD/

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.