সিএমএসএমই খাতে প্রয়োজনীয় চলতি মূলধন ঋণ সরবরাহের মাধ্যমে তাদের ব্যবসা কার্যক্রম পরিচালনায় সক্ষমতা বৃদ্ধি করা এবং প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টির মাধমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার সিএমএসএমই খাতে চলতি মূলধন পুনঃঅর্থায়ন কর্মসূচিতে সাউথইস্ট ব্যাংক পিএলসি, অংশগ্রহণ করেছে।
এই স্কিমের আওতায় যোগ্য সিএমএসএমই প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকারমূলক সুদহারে চলতি মূলধন অর্থায়ন সুবিধা প্রদান করবে সাউথইস্ট ব্যাংক পিএলসি.।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোঃ আনিছুর রহমান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান, এসএমইএসপিডির পরিচালক মোঃ জবদুল ইসলাম এবং সাউথইস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মাসুম উদ্দিন খান এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং এসএমই অ্যান্ড এগ্রি-ক্রেডিট ডিভিশনের প্রধান মোহাম্মদ আসিকুজ্জামান খান।