× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জ্বালানি তেলের জন্য পাম্পগুলোতে এখনও দীর্ঘ লাইন, দুর্ভোগ

ডেস্ক রিপোর্ট।

১১ এপ্রিল ২০২৬, ১০:৩৯ এএম

ছবি: সংগৃহীত।

জ্বালানি তেল সরবরাহ সংকট ও আতঙ্কের কারণে রাজধানীর বেশিরভাগ পেট্রোল পাম্পে অব্যাহত রয়েছে যানবাহনের দীর্ঘ লাইন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গাড়ি চালকরা।

আজ শনিবার (১১ এপ্রিল) সকাল থেকেই ফিলিং স্টেশনগুলোতে দেখা যায়, যানবাহনে দীর্ঘ লাইন। কেউ লাইন ধরেছেন মধ্যরাতে, কেউবা তড়িঘড়ি করে এসেছেন ভোরে।

‘চাহিদা অনুযায়ী পাম্পগুলোতে তেল সরবরাহ না থাকায় এই দীর্ঘ লাইন’, বলছেন পাম্প সংশ্লিষ্টরা।

জ্বালানি সরবরাহ সংকট আতঙ্কের গ্রাহকরা প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনছেন বলেও জানান তারা।

চালকরা অভিযোগ করছেন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চাহিদামতো তেল পাচ্ছেন না তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনিক তৎপরতার ঘাটতি রয়েছে বলেও ক্ষোভ প্রকাশ করছেন অনেকে।

জ্বালানি তেল নিয়ে এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি ‘বিপদে’ থাকার দাবি করেছেন রাইড শেয়ার করা মোটরবাইক চালকরা। তারা বলছেন, তেলের স্বল্পতায় তাদের উপার্জন কমেছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.